চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত চীনা অর্থনৈতিক অঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় এক দশক আগে শুরু হওয়া এ প্রকল্প নানা কারণে দীর্ঘ সময় ধীরগতিতে এগোলেও সম্প্রতি বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অর্থনৈতিক অঞ্চল চালু হলে