• শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫৪ পিএম

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

 

দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।

Link copied!