বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত ‘ভূমিকম্প: বাস্তবতা, ধারণা ও সচেতনতার কৌশল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ভূমিকম্প নিয়ে আতঙ্ক ছড়ানোর বদলে বাস্তবসম্মত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন বাস্থই-এর সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ। অনুষ্ঠানে প্রখ্যাত স্থপতি ও প্রকৌশলী, শিক্ষক ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।প্রাক্তন বুয়েট অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া বলেন, অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং ভবন নির্মাণ যথাযথভাবে তদারকি করলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি তাড়াহুড়ো না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব জানান, ভূমিকম্প প্রতিরোধ করা না গেলেও ক্ষতি কমানো সম্ভব। ভবন অনুমোদন প্রক্রিয়ায় যথাযথ তদারকি না থাকার বিষয়টি উদ্বেগজনক। তিনি অগ্নিকাণ্ড, গ্যাস লিকেজ, ভুল নির্মাণ, রেগুলেটরি অথরিটি গঠন, ব্লক ডেভেলপমেন্ট এবং টিডিআর বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ড. রাকিব আহসান বলেন, সব সিভিল ইঞ্জিনিয়ার ভূমিকম্প-সহনশীল ডিজাইনে দক্ষ নন। তিনি স্থপতি ও প্রকৌশলীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সিপিডি ও প্রশিক্ষণের গুরুত্বকরেন।

আপনার মতামত লিখুন :