ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা জেলা সদরে শহরের টিএ রোড এলাকায় ভেজাল বিরোধী এক অভিযান চালিয়ে খাবারে নিষিদ্ধ হাইড্রোজের ব্যাবহার, ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ডিকে বেকারিকে ২০ ( বিশ ) হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছে।
রবিবার (৮ মার্চ) অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয় এবং অধিক হারে সতর্ক করা হয়।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভোক্তাদের অধিকারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :