• শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে এম্বুলেন্সে মিললো ২৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

শাহাদাত হোসেন সোহেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৪ পিএম

বাঞ্ছারামপুরে এম্বুলেন্সে মিললো ২৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাসী চালিয়ে এম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। এ সময় আটককৃত মাদকের সাথে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার শাওড়া গ্রামের মোঃ সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার বাসিন্দা মোঃ শাহাজুল ইসলাম (৪৭)।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়ামিন জানান, উপজেলার আইয়ুবপুর ইউনিয়নর কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় ফারুক আহমেদ খান স্টোর অ্যান্ড রাইস এজেন্সির সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনআনুগ ব্যাবস্থা অনুযায়ী কোর্টে সোপর্দ করা হয়েছে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

Link copied!