• শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৫১ এএম

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার ৯ নামক লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। রাতে ঘন কুয়াশার মধ্যে সম্রাট নামক একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯-এর সাথে। এতে দুই লঞ্চের ৩০ যাত্রী আহত হয়। ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সামনের দিক দুমড়ে-মুছড়ে গেছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ-পুলিশ  লঞ্চঘাটে রয়েছে। আহতরা সবাই বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 
 
এ দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Link copied!